সারাদেশ
বড়াইগ্রামে সমবায়ী নেতা 

মতিউর রহমানের কারামুক্তির দাবিতে মানববন্ধন

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: বড়াইগ্রামের জোনাইল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক ও অপর একটি সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান মতিনের কারামুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

শনিবার দুপুরে তিনটি সমবায় সমিতির যৌথ আয়োজনে মানববন্ধনে প্রায় ৪ হাজার নারী-পুরুষ সমবায়ী অংশ নেন।

মানববন্ধন কালে জোনাইল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তানভীর আহমেদ, সদস্য শামসুল হক ও হোসনেয়ারা, অডিট কমিটির সভাপতি জামাত আলম, আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শামিমা আক্তার ও উদ্যমী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি ওমর ফারুক বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জোনাইল বাজারের ব্যবসায়ী চয়ন রোজারিও’র সাথে অপর ব্যবসায়ী মাসুদ রানার ২২ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকার চেক নিয়ে দন্দ বাধে।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর মাসুদ থানায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং মতিনসহ চারজনের নামে অপহরণ ও মারপিটের অভিযোগে একটি কল্পিত মামলা দায়ের করেন।

ঘটনার সাথে কোন যোগসুত্র না থাকলেও পরিকল্পিতভাবে আসামী দিয়ে সেদিন রাতেই নিজ বাড়ি থেকে মতিনকে গ্রেফতার করানো হয়েছে। মানববন্ধনে বক্তারা মতিউর রহমান মতিনের নামে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার মুক্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা