ঝালকাঠিতে জেল খেটে এসে ভাইকে খুন!
সারাদেশ

ঝালকাঠিতে জেল খেটে এসে ভাইকে খুন!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ব্যাংক কর্মকর্তাকে খুনের মামলায় অভিযুক্ত হয়ে যাবৎজীবন জেলা খেটে বের হয়ে জমি সংক্রান্ত বিরোধে আপন বড় ভাইকে হত্যা করে পালিয়েছে ছোট ভাই। জেলার কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে বড় ভাইকে।

আরও পড়ুন : দেশে আরও ৪ জনের প্রাণহানি

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই ফিরোজ আলম (৪৭) রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন গ্রামীণ ব্যাংক কাঁঠালিয়া উপজেলা শাখার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীন সাজা ভোগ করে গত এক বছর হয় বাড়িতে আসে। সাজা খেটে আসার পরে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।

এ নিয়ে প্রয়ই তাদের ঝগড়া হতো। এরই জেরে শুক্রবার রাতে দুই ভায়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বড় ভাইয়ের স্ত্রী রানী বেগম।

আরও পড়ুন : অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা