সারাদেশ

একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর আহত সালেহা বেগমকে (৭৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় হয়েছে।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

জানা গেছে, মাকহাটি গ্রামের আব্দুল হাই মাঝি এর সাথে প্রতিবেশী রানা মাজি গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে ধরে গত ১৯ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে মাকহটি গ্রামের রানা মাঝি, অপু মাঝি, আলমগীর মাঝি, শাজাহান মাঝি, ভিউটি বেগম জুনু বেগম কাঠের ডাসা, লোহার রড, সাবাল, ছুরি দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল হাই মাজির বাড়িতে আসে।

এ সময় আব্দুল হাই মাঝির ছেলে মৃদুল হাসানকে বাড়ির উঠানে পেয়ে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আব্দুল হাইয়ের মাঝির স্ত্রী আয়েশা বেগম ও মা সালেহা বেগম বাধা দেয়। এ সময় তারা আয়েশা বেগম ও সালেহা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে খবর পেয়ে আব্দুল হাই মাঝি বাড়িতে আসলে তাকেও পিটিয়ে জখম করে।

আরও পড়ুন: ২০ কোটি মুসলমান নিপীড়নের শিকার

পরে, এলাকাবাসী তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সালেহা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে আব্দুল হাই মাঝি বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত ছাহেলা বেগমের ছেলে হামজা বলেন, পূর্বশত্রুতার জেরে ওই দিন আমার ভাতিজা মৃদুল হাসানকে তারা উঠিয়ে নেয়ার চেষ্টা করে। পরে আমাদের পরিবার তাকে উদ্ধার করতে গেলে তাদের পিটিয়ে জখম করে। আমার মা ৭৪ বছরের বৃদ্ধা, তার বা পাটি ভেঙে ফেলেছে, এখন মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

অভিযোগে বিষয়ে জানার জন্য অভিযুক্ত শাহজাহান মাঝিকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।

সদর থানার এসআই আরিফ বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা