সারাদেশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: জমিতে সার ছিটানোর সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মাইদ্যার বিল সংলগ্ন পিঠে বাড়ি হাওরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার

মৃতরা হলেন- উপজেলার ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর বন্দের বাড়ি গ্রামের মৃত আব্দুল বারিক উল্লার ছেলে আব্দুল করিম (৬০) ও মৃত তাঁরা উল্লার ছেলে নুর উদ্দিন (৪৫)।

স্থানীয়রা জানায়, ধানের জমিতে সার ছিটানোর জন্য সকালে হাওরে গিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে ছুটে যান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাশ বলেন, বজ্রপাতে দুইজন মারা গেছেন। তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা