সারাদেশ

টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বিশ্বনাথ সাহা নামে এক ডিলারের বিরুদ্ধে।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র ব্যবহার না করার অনুরোধ

শনিবার (১৭ সেপ্টেম্বর) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বরাদ্কৃত কার্ডের এক তৃতায়াংশ লোককে টিসিবির পণ্য প্রদান করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, ওই উপজেলার আমজানখোর ইউনিয়নে ১৬০০ জন টিসিবির কার্ডধারী রয়েছেন। কিন্তু চার থেকে পাঁচশ জনকে টিসিবির পণ্য প্রদান করা হয়। এমন অভিযোগে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমজানখোর ইউপি সদস্য আব্দুল মতিন তার নিজস্ব ফেসবুক আইডিতে দুইটি ভিডিও পোস্ট করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

সেখানে ইউপি সদস্য উল্লেখ করেন, ডিলার বিশ্বনাথ সাহার কাছে চালান রশিদ দেখতে চাইলে তিনি কোন রকম চালানের রশিদ দেখাতে পারেননি। অনেক উপকারভোগী স্লিপ নিয়ে গেলেও তারা টিসিবি পণ্য উত্তোলন করতে পারেননি।

আতাবুর রহমান নামে একজন উপকারভোগী বলেন, আমজানখোর ইউপি চেয়ারম্যান তালিকা দেখে আমাকে একটি স্লিপ দিয়েছে। কিন্তু ডিলার ও তার লোকজন আমাকে কোন পন্য দেয়নি। তারা বলছে তালিকায় আপনার কোন নাম নেই।

আরও পড়ুন: যুদ্ধের ফাঁদে ফেলতেই উস্কানি

আব্দুল আলিম, জরিনা বেগম নামে অনেকে অভিযোগ করে বলেন, আমরা শুরুর দিকে টিসিবির পণ্য পেয়েছিলাম। কিন্তু এবার এসে দেখি তালিকায় আমাদের নাম নেই।

আমজানখোর ইউপি সদস্য আব্দুল মতিন জানান, আমজানখোর ইউনিয়নে ১৬শ টিসিবির কার্ড রয়েছে। তবে ডিলার বিশ্বনাথ সাহা ৩০০-৪০০টি প্যাকেজ নিয়ে আসে আমাদের বলে ১ হাজার ৬’শ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে। আমি ও অন্যান্য ইউপি সদস্যরা তার কাছে পণ্য ডেলিভারির রশিদ দেখতে চাইলে তিনি নানা রকমের কথা বলে এড়িয়ে যান।

আরও পড়ুন: ফের মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

এ বিষয়ে টিসিবির ডিলার বিশ্বনাথ সাহা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পণ্য দেয়া হচ্ছে। কতগুলো কার্ডধারীদের পণ্য দেয়া হচ্ছে তাও তিনি বলতে রাজি নন।

এ বিষয়ে আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডংগা বলেন, টিসিবির পণ্য বিতরণের জন্য আমাকে কোন প্রকারের দায়িত্ব দেয়নি। তাই আমি সেখানে যাইনি। আর আমি যাদের স্লিপ দিয়েছি তাদের নাম তালিকায় দেখে দিয়েছি। এখন তাদের কেন টিসিবির পণ্য দিচ্ছে না তা আমি জানি না।

আরও পড়ুন: হারাম খেলে দেশের উন্নয়ন হবে না

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, ইউপি সদস্য ডিলারের কাছে শুধু তালিকা দেখতে চেয়েছিল এ বিষয়টি শুনেছি। অনিয়মের কোন খবর আমার জানা নেই। তবে অনিয়ম পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা