সারাদেশ

তহিদুল আমিন মন্ডল সুমনের মনোনয়নপত্র দাখিল

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমলাতন্ত্রের বাইরে রাজনৈতিক নেতৃত্বকে শক্তিশালী করার গুরুত্ব অপরিসীম। জেলা পরিষদের প্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

এরই ধারাবাহিকতায় আগামী ১৭ অক্টোবর গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে পলাশবাড়ীর ৪নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী পলাশবাড়ীর তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী তহিদুল আমিন মন্ডল সুমন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তার সাথে তার পিতা রুহুল আমিন মন্ডল (সাজু মাষ্টার), প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও তার শুভাকাঙ্খী কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে তহিদুল ইসলাম মন্ডল সুমন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসাবে সম্মানিত ভোটারগণের সমর্থন এবং দল মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের ২য়বার নির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর আক্তার বানু শিফনের আপন ছোট ভাই। তিনি উপজেলার একজন বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা