সারাদেশ

আমিনুল ইসলাম আমিন শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) ক্যাটাগরিতে উপজেলায় একশত বিশটি স্কুলের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার গোবিন্দাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন কে ফুলেল শুভেচ্ছা দেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর আয়োজনে অফিস রুমে এই ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

আমিনুল ইসলাম আমিন বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ঝরে পড়া রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ শিক্ষার গুণগত মানোন্নয়ন, কর্মক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা, শতভাগ পাশ ও বিদ্যালয়ের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসেন। এছাড়া বিদ্যালয় ও বিদ্যালয়ের আঙ্গিনায় সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।

আমিনুল ইসলাম আমিন গোবিন্দাসী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

এই বিষয়ে আমিনুল ইসলাম আমিন বলেন, এই প্রাপ্তি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ,শিক্ষক- শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সবার। আমি সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, গোবিন্দাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী খুবই মেধাবী, দক্ষ এবং পরিশ্রমী। যে কারণে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন সম্ভব হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায়, আগামীতে আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান বলেন, গোবিন্দাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি, শিক্ষানুরাগী ও বিদ্যুতসাহী ব্যক্তিত্ব আমিনুল ইসলাম আমিন উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (এসএমসি) এর শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আমাদের বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। এই অর্জন পরবর্তীতেও ধরে রাখার চেষ্টা করবো ।

ভূঞাপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন বলেন স্কুলের সকলের প্রচেষ্টায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল এবং শ্রেষ্ঠ সভাপতি এস এম সি কমিটির শ্রেষ্টত্ব অর্জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা