সারাদেশ

পলাশবাড়ীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের ৪৯তম বাংলাদেশ জাতীয় গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে স্থানীয় এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এম,পি।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন ও আনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এএইচএম হুমায়ুন কবির, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সুশীল চন্দ্র সরকার পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ্. মাহবুবুল আলম, শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন সেলিম ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ অন্যান্য তালিকাভূক্ত খেলায় ১টি পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দু’টি ভেন্যুতে অংশ গ্রহণ করে। শেষে অতিথিবৃন্দ পৃথক পৃথক খেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার আপ প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা