১১ বছরের রাফি ১১ মাসে কোরআন হাফেজ
সারাদেশ

১১ বছরের রাফি ১১ মাসে কোরআন হাফেজ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অদম্য মেধাবী এক কিশোর ১১ বছর বয়সে ১১ মাসে কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। অল্প বয়সে হিফজ শেষ করায় মাদ্রাসা কর্তৃপক্ষ রাফীকে সংবর্ধনা প্রদান করেছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

জানা যায়, হাফেজ মোঃ মাহদী আকন্দ রাফী। অদম্য মেধাবী এক কিশোর। বয়স ১১ বছর। মাত্র ৩৫১দিনে অর্থাৎ ১১মাস ২১ দিনে পবিত্র কোরআন হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এতো অল্প বয়সে কম সময়ে হেফজ শেষ করায় মাদরাসা কর্তৃপক্ষ রাফীকে সংবর্ধনা প্রদান করেছে। অল্প সময়ে হিফজ শেষ করায় জিলা স্কুল মোড় নাহা রোডে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেয়া হয়।

রাফী ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়ইবাড়ী গ্রামের মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানী বড় ছেলে। রাফী এক ভাই তিন বোনের মাঝে সবার বড়। রাফী ময়মনসিংহের ব্যতিক্রমধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

আরও পড়ুন : নিশ্চুপ রুশ প্রেসিডেন্ট!

তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ময়মনসিংহ শাখা কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা তাসলিম আহমদ জানান, তানযীমুল উম্মাহ মাদরাসা অন্যান্য মাদরাসা থেকে ব্যতিক্রম একটি মাদরাসা। এখানে আরবীর পাশাপাশি বাংলা ইংরেজীতেও ছাত্রদেরকে গড়ে তোলা হয়। এখানে লেখা পড়া শেষ করে ছাত্ররা বিভিন্ন স্কুল কলেজেও ভর্তি হয়ে ভালো রেজাল্ট করছে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

রাফীর শিক্ষক হাফেজ আবু সাঈদ জানান, রাফী পড়াশুনায় খুব মেধাবী। পড়াশুনার পাশাপাশি হামদ, নাতে রাসুল ও আযান পরিবেশনে খুব সুন্দর কন্ঠের অধিকারী। সে একজন ভাল শিশু শিল্পী। প্রথমে ৮ পৃষ্ঠা করে সবক শুনিয়েছে। পরবর্তীতে প্রতিদিন ২০ পৃষ্ঠা করে সবক শুনিয়ে হাফেজ হয়েছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা