সারাদেশ

শেখ কামালের আদর্শ ছড়িয়ে যাক নতুন প্রজন্মের কাছে

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী ভিত্তিক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: উন্নয়নের গতি অব্যাহত রাখতে চাই

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন- বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়াংগনের এক অগ্রসৈনিক ছিলেন। তার জীবন থেকে আমরা শৃংখলা, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ ইত্যাদি শিক্ষা পাই। শেখ কামালের আদর্শ ছড়িয়ে যাক নতুন প্রজন্মের কাছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরও বলেন - ফুটবল খেলার সঙ্গে শৃঙ্খলা শব্দটি অনেক বেশি জড়িত। ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশেও শৃঙ্খলাবোধ শব্দটি অনেক গুরুত্বপূর্ণ। সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা সফলতার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যা আমাদের জন্য অনেক গৌরবের।

আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা হোসেন বলেন- বাংলাদেশকে সুশৃঙ্খলা আর মাদকবিরোধী সফল রাষ্ট্রে পরিণত করতে হলে ছাত্র-ছাত্রীদের বেশি বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে । দেশের সব বিদ্যালয়সহ বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ করে দেওয়া হলে দেশের ফুটবলসহ অন্যান্য খেলায় আমুল পরিবর্তন আসতে পারে।

মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুক বলেন- পড়াশোনার পাশাপাশি আন্তঃবিদ্যালয় ক্রীড়ার দিকে যাওয়া উচিত ।

আলোচনা শেষে প্রধান অতিথি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলায় সরকারি আরকে উচ্চ বিদ্যালয় বনাম নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ১-০ গোলে আরকে উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে। ছাত্র/ছাত্রীদের মাঝে খেলা ধুলার আগ্রহ সৃষ্টির মাধ্যমে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরির জন্য এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা