সারাদেশ

লাখ টাকার গাঁজাসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুন: তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এর আগে, শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর চাষীরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আরিফ হোসেন (২৩) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নগরী পাড়ার মৃত আমির হোসেনের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থানকালে চাষীরহাট বাজারের নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রাস্তার পূর্ব পাশে মেসার্স ফাহিম বেরাটিস স্টোরের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আরিফকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা