বরিশালে এবার ১৫ মণ ওজনের ‘রাজপাল’
সারাদেশ

বরিশালে ১৫ মণ ওজনের ‘রাজপাল’

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে ক্রমেই দিনে দিনে বাড়ছে খামারির পাশাপাশি ব্যক্তি পর্যায়ে পশু লালন-পালনের প্রবণতা। কোরবানির ঈদকে কেন্দ্র করে খামারিসহ ব্যক্তি পর্যায়ে সবসময়ই থাকে ভিন্ন ধরনের প্রস্তুতি।

এবারের কোরবানিতেও প্রস্তুতির যেন কোনো কমতি নেই। ‘রাজপাল’ তারই প্রমাণ।

‘রাজপাল’ বরিশাল জেলায় আলোচনায় আসা প্রায় ১৫ মণ ওজনের হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গরু। আদর করে এ নাম রেখেছেন তার মালিক গোলাম হোসেন ঢালী।

উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা গ্রামের রাজমিস্ত্রির ঠিকাদার মো. গোলাম হোসেন ঢালী গরুটিকে স্বাভাবিক নিয়মেই বিশেষ যত্নে লালন-পালন করছেন। ৯ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার কালো রংয়ের এই গরুটির দাম চাওয়া হচ্ছে সাড়ে ৩ লাখ টাকা।

গরুর মালিক মো. গোলাম হোসেন ঢালী জানান, বিগত ৮ থেকে ১০ বছর ধরে তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি গরুও পালন করে আসছেন। প্রতিবছর তিনি কোরবানির ঈদে বিক্রির লক্ষ্যে পশু পালন করে থাকেন। এজন্য গত কোরবানির ঈদের ৮ দিন পর বরিশালের বানারীপাড়ার এক খামারির কাছ থেকে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটি লালন পালনের জন্য নিয়ে আসেন। লালন-পালনের শুরু থেকেই প্রতিনিয়ত গরুটিকে স্বাভাবিক নিয়মে রুটিন মাফিক স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন করে আসছেন তিনি। এ পর্যন্ত গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। রাজপালের যত্নের ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মাকর্তাদেরও সহায়তা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শুরুতে এ গরুর পেছনে ৪ থেকে ৫শ টাকা খরচ হলেও এখন এর খাবারের পেছনে দৈনিক ৮শ টাকার মতো খরচ হয়। গেলো ৪ মাসে করোনার কারণে গো-খাদ্যের দাম বেড়েছে। আর হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এ গরুটি সব ধরনের খাবার খায় না। বিশেষ করে গরুটি পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে, খেতে বেশি ভালোবাসে তাজা খাবার।

মো. গোলাম হোসেন ঢালী জানান, স্বাভাবিক নিয়মে গরুটি লালন-পালন করায় এটি খুবই শক্তিশালী ও সতেজ থাকে সবসময়। আর গরুটি দেখতে বিশালাকৃতির হলেও তার পরিবারের কাউকে কিছু বলে না। ছোট-ছোট ছেলে-মেয়েরা গরুটির কাছে যায়, খাবার দেয়, হাত দিয়ে ধরে।

এদিকে গরুটি দেখতে সাধারণ মানুষের পাশাপাশি ক্রেতারাও তার বাড়িতে আসতে শুরু করেছেন। তবে, যে দুয়েকজন ক্রেতা এসেছেন তারা কোনো দাম বলেননি। করোনাকালে গরুটির বিক্রি হওয়া নিয়ে কিছুটা শঙ্কা কাজ করছে বলে জানান গোলাম হোসেন ঢালী।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা