সারাদেশ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ভাগ্নের, মামা আহত

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন মোল্লা (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার মামা মিরাজ সিকদার আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত রিপন মোল্লা নড়াইল জেলার মন্টু মোল্লার ছেলে। সে কিছুদিন আগে নানাবাড়ি কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা গ্রামে বেড়াতে এসেছিল।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, রাতেই নিহতের মরদেহ নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। আহত মিরাজ সিকদারকে তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছেন।

উদ্ধারকর্মী ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত রিপন ও তার মামা মিরাজ সিকদার পারিবারিক কাজে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ জেলা শহরে এসেছিলেন। কাজ সেরে রাতে কোটালীপাড়া ফেরার পথে ঘটনাস্থলে কোটালীপাড়া অভিমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক মামা মিরাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় রিপন ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হলে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা