সারাদেশ

মোংলায় ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী  আটক

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): সুন্দরবন সংলগ্ন পানখালি ফেরিঘাট এলাকায় ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী অপু শেখকে (২৫) আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

শনিবার (১৮ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত মাদক ব্যবসায়ী অপু চালনা বাজার এলাকার নুর ইসলাম শেখের ছেলে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, সুন্দরবনের পানখালি ফেরিঘাট ও আশেপাশের এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ ও কেনা-বেচার সঙ্গে জড়িত- এ তথ্য কোস্টগার্ডের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত থেকে ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করে কোস্টগার্ড। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যদের দেখে কয়েকজন মাদক ব্যবসায়ী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে অপুকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসা ও পাচারের কথা কোস্টগার্ডের কাছে স্বীকার করেছেন অপু। তার বিরুদ্ধে দাকোপ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম আরো জানান, এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু-জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল করাসহ বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাবে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা