সারাদেশ

খুলনায় করোনা উপসর্গ নিয়ে উপজেলা চেয়ারম্যানসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা উপসর্গ নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ও একজন করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী মোহাম্মদ আলী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশনে সেন্টারে ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শরীরে জ্বর এলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। পরে জানতে পারলাম, তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

শুক্রবার (১৭ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান (৬৮) ও বাদল কুদ্দুস (৫২) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতাল কলেজ সুত্রে জানা গেছে, যশোর জেলার অভয়নগর উপজেলার চালিশিয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান গত কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। একই উপজেলার একতাপুর গ্রামের বাসিন্দা নিমাই চাদের ছেলে বাদল কুদ্দুস করোনা উপসর্গ নিয়ে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটায় দিকে তার মৃত্যু হয়।

এছাড়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার একরামুল হাসান (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নগরীর বাগমারা এলাকার বাসিন্দা একরামুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার রাতে করোনা হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে গত ২৪ ঘন্টায় ১০৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন খুলনার ৮১ জন, বাগেরহাটের ১২ জন, সাতক্ষীরার সাতজন, যশোরের চারজন ও নড়াইলের একজন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ২৩০টি। মোট পজেটিভ হয় ১০৫টি।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা