বরিশালে এবার বসছে না কোরবানির পশুর অস্থায়ী হাট
সারাদেশ

বরিশালে বসছে না কোরবানির পশুর অস্থায়ী হাট

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে এবার ঈদুল আজহায় বরিশাল জেলা ও মহানগরীতে কোরবানির পশুরহাটের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। প্রতি বছর স্থায়ী হাট ছাড়াও বিভিন্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসলেও করোনার কারণে প্রশাসনের কঠোর বিধি আরোপ এবং উদ্যোক্তাদের আগ্রহ না থাকায় এবার অস্থায়ী পশুর হাট বসছে না।

শুধুমাত্র স্থায়ী হাটগুলোতেই হবে কোরবানির পশু কেনাবেচা হবে। আগামী ২৫ জুলাই থেকে নগরীতে কোরবানির পশুর হাটে বেচাকেনা শুরু হবে।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) হাটবাজার শাখার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ জানান, নগরীতে বিসিসির স্থায়ী পশুরহাট আছে দুটি যথাক্রমে বাঘিয়া এবং হাটখোলা কসাইখানা। প্রতি বছর ঈদুল আজহায় স্থায়ী হাট ছাড়া একাধিক অস্থায়ী হাটের অনুমোদন দিত বিসিসি। গত বছরও নগরীতে বসেছিল ৪টি অস্থায়ী হাট। এবার ঈদুল আজহার দুই সপ্তাহ বাকি থাকলেও গত বৃহস্পতিবার পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন চেয়ে বিসিসিতে কেউ আবেদন করেনি। তবে ঈদুল আজহার ৫দিন আগে দুটি স্থায়ী হাটে পশু বেচাকেনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৫ জুলাই থেকে বরিশাল নগরীতে শুরু হবে কোরবানির পশু বিক্রি।

বিসিসির হাট পরিদর্শক বলেন, তার আগে অস্থায়ী হাটের আবেদন পাওয়া গেলে অনুমোদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে। করোনা সংকটের কারণে দুটি পশুরহাট ইজারা দিতে না পাড়ায় বিসিসি সরাসরি স্থায়ী হাট দুটি পরিচালনা করবে বলে জানিয়েছেন পরিদর্শক।

এদিকে জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, বরিশাল জেলার ১০ উপজেলায় এবার কোরবানির পশুর হাট বসবে ৩৫টি। গত বছর এই সংখ্যা ছিল ৬৬টি। এবার জেলার উপজেলাগুলোতে স্থায়ী হাটগুলোতেই কোরবানির পশু হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এ বছর কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। যে কারণে বিগত সময়ের চেয়ে এবার কম সংখ্যক পশুর হাট হবে। সব কটি হাটে স্বাস্থ্য বিধি নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

প্রাণীসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার জানান, বরিশালসহ বিভাগের প্রতিটি পশুর হাটে প্রাণীসম্পদ অধিদপ্তরের বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম উপস্থিত থাকবে। রোগা পশু যাতে হাটে বিক্রি হতে না পারে সেটি তদারকি করবে ভেটেরিনারি মেডিকেল টিম। বরিশাল মহানগরী ও জেলার হাটগুলোর জন্য ৩৪টি ভেটেরিনারি টিম গঠনের কথা জানিয়েছেন উপ পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা