ভালুকায় মহাসড়কে উচ্ছেদ অভিযান
সারাদেশ

ভালুকায় মহাসড়কে উচ্ছেদ অভিযান

ভালুকা সংবাদদাতা: ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার এলাকায় দুই পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে বসা কাঁচা বাজারসহ স্থাপনা উচ্ছেদ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন: কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজ শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার এলাকায় মহাসড়কের দুই পাশে ফুটপাতে অবৈধভাবে বসা হকার ও কাঁচা বাজার উচ্ছেদ করেছে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ।

এসময় দুই পাশে বসা প্রায় শতাধিক কাঁচা বাজারের ভ্যান ও দোকান উচ্ছেদ করা হয়। মহাসড়কের দুই পাশে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দোকান বসিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা দোকান প্রতি চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

এদিকে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দোকান বসার কারনে ফুটপাত দিয়ে জনসাধারণ চলাচলে ব্যহত হচ্ছে। যার ফলে প্রায় সময় ঘটছে সড়ক দূর্ঘটনা। আর এইসব দূর্ঘটনা এড়াতে এই উদ্যোগ নিয়েছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

এই বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পি, পি এম জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও সড়ক দুর্ঘটনা এরাতে এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা