সারাদেশ

ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী আটক

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ছোট সিঙ্গিয়া ও ধনতলা ইউনিয়নের বোয়ালি মোড় বাজার এলাকা থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল ও নগদ ২১০০ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

আরও পড়ুন: সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে

সোমবার (২২ আগস্ট) ভোর ৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উল্লেখিত মালামাল উদ্ধার করে।

জানা যায়, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা হতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা এলাকায় ২ ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে মাদক নিয়ে আসছিল। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পুলিশ ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা মিল চাতাল সংলগ্ন এলাকায় ৯৩ বোতল ফেনসিডিল, একটি হোন্ডা মোটরসাইকেল ও নগদ ২ হাজার ১০০ টাকাসহ আটক করে। পরে আটককৃত আমানুল্লাহ আমানের তথ্যের ভিত্তিতে তার নিজ ঘরের নিচ থেকে আরও ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে আমানুল্লাহ আমান (৩৮) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাবুল হককে (৩৭) আটক করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা