ধর্ষণের শিকার নারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা
সারাদেশ

ধর্ষণের শিকার নারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা

ঝালকাঠি প্রতিনিধি : নলছিটির ধর্ষণ মামলার ভিকটিম তরুনীর বিরুদ্ধে এবার পর্নোগ্রাফি আইনে মামলা (নং-০৬ তাং-১৯/৮/২২) দায়ের করেছে তারই দায়েরকৃত ধর্ষণ মামলার প্রধান আসামী আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাচ্চু।

আরও পড়ুন : জনগণের কল্যাণে কাজ করুন

রোববার (২১ আগষ্ট) ধর্ষণ মামলার ভিকটিমের বিরুদ্ধে আসামীর মামলা দায়েরের বিষয়টি জানাজানি হলে ঝালকাঠি-নলছিটিবাসীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

নলছিটি থানার এসআই মফিজ উদ্দিনকে দ:বি: ২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ৮(২) ৮(৩) ৮(৫)/(ক) ধারায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই মফিজ উদ্দিন জানান, বাদী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাচ্চু তার মামলার অভিযোগে ‘তার ছবি এডিটিংয়ের মাধ্যমে অশ্লীল আকৃতি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার’ দাবী করেছে।

মামলায় লামিয়া আক্তারকে নামধারী সহ অজ্ঞাত নামা আরও ৪/৫জনকে আসামী করা করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা

এদিকে ধর্ষণ মামলার ভিকটিম অসহায় লামিয়া আক্তারের মা রানী বেগম জানায়, তার মেয়ে লামিয়াকে চাকুরী দেয়ার কথা বলে বাচ্চু চেয়ারম্যান ধর্ষণ করার ঘটনায় মামলা দায়েরের পর থেকে পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

চেয়ারম্যান বিভিন্ন লোক দিয়ে হুমকি-ধমকি দেয়ায় লামিয়ার বাবা কৃষক আইউব আলী হাং, চাচাসহ পরিবারের সবাই আতংকে দিন কাটাচ্ছে। বাচ্চু চেয়ারম্যান বহু মেয়ের ইজ্জত নিয়েছে তাতে তার কিছু না হওয়ায় সে আমার মেয়ের ইজ্জত নিয়েও ভেবেছে কিছুই হবেনা।

আরও পড়ুন : সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে

প্রসঙ্গত, কুলকাঠির সরই গ্রামের লামিয়া আক্তার কে ঢাকায় ভালো চাকুরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নলছিটি উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু গত ১৩ ডিসেম্বর ২০২১ইং ঢাকা দঃবনশ্রী ৯/২ নাম্বার রোডের ব্লক-ই, বাসা নং-১২৩ (পারোয়ারী বাড়ী) নিয়ে যায়। সেখানে অবস্থানরত মোর্সেদা বেগম নামে এক নারীর সহায়তায় চেয়ারম্যান বাচ্চু তরুনীকে জোরপূর্বক ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারন করে রাখে।

এরপর গত ৬ জানুয়ারী ২০২২ইং তারিখ ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে একই বাসায় নিয়ে পুনরায় সারারাত ধর্ষণ করে। এতে নির্যাতিতা তরুনী অন্ত:সত্ত্বা হয়ে পরলে বিষয়টি চেয়ারম্যান বাচ্চু কে জানানোর পর সে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গর্ভপাত করায়।

আরও পড়ুন : বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত ১০ফেব্রুয়ারি ঢাকা খিলগাঁও থানায় চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু ও তার সহযোগী মোর্শেদা বেগমের (৩৫) বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২২/১১২) দায়ের করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা