সারাদেশ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চোরকে কৌশলে রক্ষার অভিযোগ 

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়নের পোরাহাট সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ২টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাত ৯ টার দিকে এই চুরির সাথে জড়িত মোঃ আক্কা (২০) নামে একজনকে স্থানীয়রা হাতেনাতে আটক করলেও পুলিশের হাতে তুলে না দিয়ে তাকে কৌশলে রক্ষা করতে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

আরও পড়ুন: কঠিন সময়েই খেলোয়াড়দের চেনা যায়

তবে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন অভিযোগ অস্বীকার করে করে বলেন, অভিযুক্ত আক্কা একজন মাদকসেবী। তিনি এই এলাকায় তার নানার বাড়িতে থাকেন। তাই মুচলেকা নিয়ে তাকে এলাকা থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার মোঃ সাদা মিয়ার ছেলে আক্কা। তিনি তার নানার বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাসুয়া পাড়ায় থাকেন।

আরও পড়ুন: সন্তান জন্ম দেওয়া স্বার্থপর সিদ্ধান্ত

ঘটনার দিন তিনি ওই মাদরাসার বৈদ্যুতিক ২টি পাখা খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যান তারা। কিন্তু চেয়ারম্যান ফ্যানগুলো রেখে চোরকে পুলিশের কাছে তুলে না দিয়ে ছেড়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েকজন জানান, নির্বাচনের সময় ওই চেয়ারম্যানের কর্মী ছিল আক্কা। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সরকারি এক প্রতিষ্ঠানের ফ্যান চুরির ঘটনা ঘটালেও এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ না দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তারা।

আরও পড়ুন: অফিস সকাল ৮টা থেকে ৩টা

ওই মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জিয়াউল হক জিয়া বলেন, চুরির খবর পাওয়ার পর আমি মাদ্রাসায় গিয়েছিলাম। পরে ইউপি চেয়ারম্যান চুরি যাওয়া উদ্ধারকৃত ফ্যানগুলো আমাকে ফিরিয়ে দিয়েছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা