সারাদেশ

হাতেনাতে ৪ ডাকাত গ্রেফতার

সাজ্জাদুল আলম খান (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির সময় হাতেনাতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মহাসড়কের হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস, একটি পিক আপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন, রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

আরও পড়ুন: বসে আছি খেলার জন্য

গ্রেফতারকৃত ডাকতরা হলেন, ময়মনসিংহের সদরের চরপাড়া এলাকার মৃত আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া (৩২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকা মৃত হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৩) ও ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া(৩৫)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এ ডাকাত দলটি মহা সড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণাঙ্কার লুট করে আসছিল।

ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে ডাকাতরা বাস ফেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ওই ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে। এসময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮২২৯), একটি নম্বরবিহীন পিক আপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা