হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
সারাদেশ

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলায় আপন বড় ভাই শাহাজাহান মিয়ার দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শুকুর মিয়ার (৫০) প্রাণ গেল।

আরও পড়ুন : ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন

বুধবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এ ঘটনাটি ঘটে।

নিহত শুকুর মিয়ার পরিবার সূত্রে জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে তারই আপন ভাই শাহাজাহান মিয়ার অনেক দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিলো এর জের বুধবার সকালে শুকুর মিয়া কৃষি কাজে বাড়ির পাশ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন : তুরস্কের বিমান হামলায় নিহত ২৫

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা এসআই মুমিনুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো গোল মতুর্জা বলেন, জায়গা সংক্রান্তের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ।

এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। অনন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন : চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সারোয়ার হোসেন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা