সারাদেশ

শিক্ষকের মৃত্যু নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

সান নিউজ ডেস্ক: নাটোরে কলেজছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা কলেজ শিক্ষক খায়রুন নাহারের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। রোববার (১৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে খায়রুন নাহারের মৃত্যু নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো:

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ

‘অধ্যাপক খায়রুন নাহারকে মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করেছে তার বয়সে ছোট স্বামী মামুন। স্বামী কেন বয়সে ছোট, এটি ছিল খায়রুনের অপরাধ। পুরুষেরা যখন বয়সে ছোট মেয়েদের বিয়ে করে, তখন তো সেইসব পুরুষকে মানুষ অপমান করে না! এখন তো লোকে বলবে, পুরুষকে স্ত্রীর চেয়ে বয়সে বড় হতেই হয়- এটিই সমাজের নিয়ম। না, এটি সমাজের নিয়ম নয়। এটিকে নিয়ম বানানো হয়েছে। কিন্তু এক তুড়িতে নিয়ম বদলে যেতে পারে। নিয়ম মানুষই তৈরি করে, নিয়ম মানুষই ভাঙে।’

‘স্ত্রী বয়সে বড় হবে, এটি যদি মানতে না পারো, তাহলে তোমরা তোমাদের প্রিয় নবীর সঙ্গে বিবি খাদেজার বিয়েও মানো না। তোমরা তো তবে মুসলমানই নও। তোমাদের নবী যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথেই তো হাঁটতে চাও। তাহলে স্বামীর চেয়ে বয়সে বড় স্ত্রীকে মেনে নিতে পারো না কেন? আমার মনে হয় না মানুষের মানা না মানা নিয়ে খায়রুন নাহারের কোনও সমস্যা ছিল। তিনি সমাজের লোকদের বদ চরিত্রের কথা জেনেই তো মামুনকে বিয়ে করেছিলেন। এমন আত্মবিশ্বাস যার, তিনি আত্মহত্যা করবেন কোন দুঃখে!’

আরও পড়ুন: শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা

‘ময়নাতদন্ত বলছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামুন সাহেব স্ত্রীকে হত্যা করে রাত ২টার সময় বাড়ি থেকে বেরিয়ে সকাল ৬টায় ফিরে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে আগুনে ওড়না আর ফ্যানের কিছুটা পুড়িয়ে একটি আত্মহত্যার দৃশ্য হয়তো সাজিয়েছেন। হয়তো রাতে যেখানে ছিলেন, সেখান থেকেই এই বুদ্ধিটা নিয়ে এসেছেন।’

‘যেহেতু খায়রুনের ওপর সমাজ ক্ষিপ্ত ছিল, মামুনকে বয়স্ক নারীর ভিক্টিম হিসেবে দেখেছে। তাই মামুনের শাস্তি হোক তা হয়তো লোকেরা চাইবে না। ছলে-কৌশলে মামুনকে বাঁচাবার চেষ্টা চলবে।’

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

‘প্রশ্ন হলো, মামুন কেন খুন করবে খায়রুনকে? খায়রুনের দয়ায় সে অন্ন, বস্ত্র, বাসস্থানতো পেয়েছে। এমনকি মোটরসাইকেল পেয়েছে, পড়ালেখার খরচপাতি পেয়েছে। খায়রুন বেঁচে থাকলে আরও সুযোগ সুবিধা পেত। নিশ্চয় কোনও বদ উদ্দেশ্য তার ছিল খায়রুনকে হত্যা করার। আমি ভুল হতে পারি। কিন্তু খবর যা পেয়েছি, তা শুনে এমনই মনে হলো।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা