সারাদেশ

ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ২

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ভালুকায় উপজেলা হবিরবাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে পরিবেশকে অস্থিতিশীল করার কারনে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির ও ইউনিয়ন আওয়ামীযুবলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মোর্শেদ আলম।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিরবাড়ীর এলাকায় বাসাবাড়ীর ময়লা স্থানান্তর সহ অন্যান্য ব্যবসা করাকে কেন্দ্র করে প্রত্যেকে এককভাবে আদিপত্ত বিস্তারের জন্য হবিরবাড়ী আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক ও পরিবেশ অস্থিতিশীল করে তুলে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যপারে ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন জানান, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মোর্শেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা