ঈশ্বরগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাইসেন্স ছাড়া মাছের খাদ্য বিক্রির অভিযোগে ২ মৎস খাবার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাহবুবুর রহমান। জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় লাইসেন্স বিহীন ভাবে পশু ও মৎস্য খাদ্য বিক্রয় করার অপরাধে পশু ও মৎস্য খাদ্য আইন ২০২০ এর ৪ নং ধারা অনুযায়ী ২ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম সানোয়ার রাসেল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান বলেন, লাইসেন্স না থাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা