প্রতীকী ছবি
সারাদেশ

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে রনি ভূইয়া বাহিনীর হামলায় মো. নুরু খাঁন (৬০) নামের একজন নিহত হয়েছে। এ সময় নুরু খাঁনের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আরও পড়ুন: আন্দোলন স্থগিত করলেন রনি

সোমবার (২৫ জুলাই) রাত ৭ টার দিকে চরকাজল ইউনিয়নের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রনির বাবা মন্নান ভূইয়ার সাথে নুরু খাঁনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাত ৭টার দিকে মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খাঁনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় এগিয়ে গেলে নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে নুরু খানকে মুমূর্ষু অবস্থায় পেলেও হাসপাতাল নেয়ার আগেই ঘটনা স্থলে মারা যায় সে। আহত বাকি তিন জনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী খুন

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা