বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
সারাদেশ

বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে একটি ডোবা থেকে অবৈধভাবে ডেজ্রার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ওই বালু ব্যবসায়ীর নাম মো.আবুল হোসেন (৫০)। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খনন যন্ত্রের সাহায্যে অবৈধভাবে ডোবা থেকে বালু উত্তোলন করে আসছিলেন।

সোমবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রাম থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ অভিযানটি পরিচালনা করেন।

স্থানীয় লোকজন জানান, আবুল হোসেন প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথ বলেন, আবুল হাসেম অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। আজকে এমন অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁর খননযন্ত্রটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদাল পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা