৪০ লিটার চোলাই মদ সহ এক নারী আটক
সারাদেশ

৪০ লিটার চোলাই মদসহ এক নারী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আলেয়া বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

গ্রেফতারকৃত আলেয়া বেগম জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের এলাছ মিয়ার মেয়ে এবং মনির আহমদের স্ত্রী।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকাপাটোয়ারী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়।

আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

এ সময় ওই বাজারের পাটোয়ারী মার্কেটের সামনে থেকে আলেয়া বেগমকে আটক করা হয়। এরপর তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই নারী একজন পেশাদার মাদক কারবারি।

আরও পড়ুন : টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা