কুষ্টিয়ায় ৬শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা
সারাদেশ

কুষ্টিয়ায় ৬শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে প্রায় ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

রোববার (২৪জুলাই) দিনব্যাপী মিরপুর মহিলা কলেজ চত্বরে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় “অন্ধ জনে দেহ আলো ” শ্লোগানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

এ সময়ে মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমান, প্রভাষক নাজমুল ইসলাম, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, নির্বাহী পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার খান নাহিদ মুরাদ ও ডাক্তার সুমনের নেতৃত্বে ১২ সদস্যের একটি মেডিকেল টিম দিনব্যাপী প্রায় ৬ শতাধিক চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন।

চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের রিজিওনাল অফিসের (অষ্ট্রেলিয়ার সিডনী) অডিট এন্ড ইনভেষ্টিগেশন ম্যানেজার ফজল বাওয়া, কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আলম, প্রোগ্রাম ম্যানেজার (বাংলাদেশ) মহি।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক ইয়ারুল হক জানান, ২৬০ জন রোগী বিনামুল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়।

আরও পড়ুন : টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ

এ ছাড়াও ১৫৫ জন রোগীর চোখের পাওয়ার পরীক্ষা করা ও ১০০ জন রোগীকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়। এদের মধ্যে বিকেলে ৫৮ জনকে খুলনা বিএনএসবি’র চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে। বাঁকীদের অপারেশনের জন্য আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা