সারাদেশ

প্রজেক্টে মিলল ব্যবসায়ীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের ১৩ ঘন্টা পর মুরগির খামারের পুকুরের কিনার থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যবসায়ীর পার্টনার রাকিবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

সোমবার (২৫ জুলাই) সকাল ১১টার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মো. জাহিদ হোসেন (২৭) কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাংচিল এলাকার আবুল হাসেমের ছেলে।

এর আগে, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুড়া মিয়ার দোকন সংলগ্ন একটি প্রজেক্টের পুকুর থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৬ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন সাকিব

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোম্পানীগঞ্জের গাংচিল এলাকার বাসিন্দা জাহিদ ও কবিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা (২৮) রাকিব। তারা দুইজন পার্টনারে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুড়া মিয়ার দোকান সংলগ্ন একটি প্রজেক্ট লিজ নিয়ে একটি মুরগির খামার বাণিজ্যিকভাবে গড়ে তুলে। তারা দুইজন সেখানে থেকে যৌথভাবে এ খামার পরিচালনা করত। রোববার সকাল ৯টার দিকে রাকিব নাস্তা করে এসে দেখে তার পার্টনার জাহিদ খামারে নেই। এরপর সকাল ১০টার দিকে রাকিব জাহিদের স্ত্রীকে ফোন দিয়ে জানতে চায় তার স্বামী বাড়িতে গেছি কিনা। তখন জাহিদের স্ত্রী জানায় তার স্বামী বাড়িতে আসেনি। তবে স্থানীয়রা বলছে, মৃত্যুটি রহস্যজনক।

ওসি আরও জানায়, পরবর্তীতে ভুক্তভোগীর আত্মীয় স্বজনসহ সবাই খোঁজাখুঁজি শুরু করে তার কোন সন্ধান পায়নি। তখন রাকিব আবার খামার দেখাশুনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে প্রজেক্টের ভিতরে রাস্তা সংলগ্ন পুকুরের কোনায় জাহিদের লাশ পড়ে থাকতে দেখে রাকিব। লাশ দেখে সে স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে। এরপর ইউপি সদস্য পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: সাগর পাড়ি দিতে গিয়ে নিহত ১৭

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চি নেই। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার এ বিষয়ে মৌখিক বা লিখিত কোন ধরনের অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা