সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা মো.ইউসুফ (৫৫) মারা গেছেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.মাহবুব মোর্শেদ লিটন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মো.ইউসুফ হাতিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বুড়ির চর শহীদ আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.কেফায়েত উল্যাহ জানান, গত ১২ জুলাই সকাল ৭টার দিকে নিজের মাছের প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ স্যারের মোটরসাইকেলের সামনে একটি বিড়াল পড়ে। ওই সময় ব্রেক করলে মোটরসাইকেল নিয়স্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে একই দিন হাতিয়া দ্বীপ কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। সোমবার সকাল ৯টার দিকে তাকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা