সারাদেশ

পদ্মা সেতু দিয়ে থামছে না মোটরসাইকেল পারাপার

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও এখনো মোটরসাইকেল উঠিয়ে পলিথিন দিয়ে ঢেকে টোল প্লাজা দিয়ে পার হচ্ছে।

মাদারীপুরের শিবচরের চারটি জায়গা থেকে এখনও পিকাপ ও ট্রাকে মোটরসাইকেল উঠিয়ে পারাপার করছে একটি দালালচক্র।

দেখা যায়, এখন শিবচরের ৪টি জায়গায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পাঁচ্চর অংশ, মাদবরচর অংশ, কাঁঠালবাড়ি অংশ ও কুতুবপুর অংশে পিকাপ ও ট্রাকে চালকসহ মোটরসাইকেল উঠিয়ে পারাপার করা হচ্ছে। অপরদিকে জাজিরার চারটি জায়গায় নাওডোবার গোলচত্বর, জমাদ্দার মোড়, নাওডোবার ন্যাশনাল ব্যাংকের সামনে, ঢোল প্লাজার কাছে পিকাপ ও ট্রাকে করে মোটরসাইকেল পারাপার বন্ধ। তবে, তারা প্রতিটি মোটরসাইকেল থেকে ভাড়া হাকাচ্ছেন ৮০০ থেকে ১০০০ টাকা। কিন্তু এই টাকা জাজিরার টোল প্লাজার কাউন্টারে দিতে হচ্ছে না। এটা নিচ্ছে স্থানীয় দালাল ও পিকআপ-ট্রাকের ড্রাইভাররা।

পিকআপ-ট্রাকের ড্রাইভারের সঙ্গে ভাড়ার ব্যাপারে কথা হলে তারা বলেন, আমরা আগের থেকে ভাড়া কম নিচ্ছি। এখন ভাড়া নিচ্ছি ৮০০ থেকে ১০০০ টাকা। কিন্তু স্থানীয় দালালদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ৩০০ থেকে ৪০০ টাকা করে দিতে হয়। তারপর টোল ভাড়া তো আছে, সব দিয়ে আমাদের বেশি থাকে না।

স্থানীয় এক দালালের সঙ্গে কথা হলে তারা বলেন, আগে আমরা কম লোক এ কাজের সঙ্গে সংযুক্ত ছিলাম। এখন ভালো ভালো লোক আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। আমাদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ২০০ থেকে ৩০০ টাকা করে দেয়। এই টাকা আমরা সবাই মিলে ভাগ করে নেই।

এক মোটরসাইকেল চালক ইয়ামিন বলেন, কি বলবো ভাই আমাদের দুঃখের কথা শোনার কেউ নেই। সরকার আমাদের জন্য পদ্মা সেতু করলো। কিন্তু আমরা সেতু দিয়ে পার হতে পারছি না। এখন আমাদের পদ্মা সেতু পার হতে হলে প্রতিটি মোটরসাইকেল বাবদ ট্রাক ও পিকআপে দিতে হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা। তাও আবার আমাদের মালবাহী পণ্যের মতো পলিথিন দিয়ে পেচিয়ে নিয়ে যায়। ১০ মিনিট পর পর পলিথিন সরিয়ে দেয় তখন আমরা নিঃশ্বাস নেই। আগে আমরা ফেরিতে প্রতিটি মোটরসাইকেল বাবদ ভাড়া দিতাম ৭০ টাকা।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন জাজিরা অংশ থেকে কোনো মোটরসাইকেলের পিকআপ ও ট্রাকের গাড়ি ছেড়ে যাচ্ছে না। আমাদের পুলিশ সব সময় টহল দিচ্ছে। যা এখন ছেড়ে যাচ্ছে, তা শিবচরের ৩-৪টি জায়গা থেকে। শিবচর থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশকে এগুলো বন্ধ করতে হবে। কারণ, শিবচরের অংশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা