নবম শ্রেণির ছাত্রকে প্রতারণা করে বিয়ে
সারাদেশ

নবম শ্রেণির ছাত্রকে প্রতারণা করে বিয়ে

সান নিউজ ডেস্ক : অবিবাহিত পরিচয়ে ফেসবুকে প্রেম। অতঃপর স্কুলছাত্রকে বিয়ে করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন মৌসুমি আক্তার নামে দুই সন্তানের জননী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে।

আরও পড়ুন: ফাহাদের সঙ্গে ঝামেলা ছিল

রোববার (২৪ জুলাই) হাসানপাড়া গ্রামে দেখা যায়, ওই দম্পতিকে দেখার জন্য উৎসুক লোকজন বাড়িতে ভিড় করছেন।

স্থানীয়রা জানায়, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় বেশ কিছু দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন গৃহবধূ মৌসুমি আক্তার। এর মধ্যে ফেসবুকে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট গিরগিরি গ্রামের ফারুক মন্ডলের ছেলে নবম শ্রেণির ছাত্র সোহেল (১৫) সঙ্গে পরিচয় হয় তার। মৌসুমী নিজেকে অবিবাহিত দাবি করে ওই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: কাঁদলেন পরীমণি

প্রেমে পাগল হয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) প্রায় ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রেমিকার সঙ্গে দেখা করতে সাদুল্লাপুরে ছুটে আসে প্রেমিক সোহেল। পরে মৌসুমী তার প্রেমিক সোহেলকে নিয়ে স্থানীয় কাজীর বাড়িতে যায়। সেখানে আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে নতুন প্রেমিকের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করেন।

তারপর সন্ধ্যায় তাকে বাড়িতে নিয়ে আসলে সোহেল জানতে পারে মৌসুমির দুটি সন্তান আছে। প্রতারণা বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে রেখে সালিস বৈঠকের মাধ্যমে বিয়ে দেন।

আরও পড়ুন: মেহেদির রং না শুকাতেই রাজিবের মৃত্যু

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মিন্টু বলেন, অসুস্থতাজনিত কারণে ঢাকায় অবস্থান করছি। তবে লোকমুখে বিয়ের বিষয়টি শুনেছি। সালিস বৈঠকে কোনো ইউপি সদস্যকে ডাকা হয়নি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা