সারাদেশ
বগুড়া-১ ও যশোর-৬ উপ-নির্বাচন

স্বাস্থ্যবিধি মেনে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি :

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ দুই আসনে মোটরসাইকেল ছাড়াও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া অপরাধের বিচার কাজ সম্পন্ন করতে চারজন বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছে।

সকাল থেকে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ভোট নেওয়া হচ্ছে। অনেক কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

বগুড়া-১ আসনে এবার ১২৩টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। বন্যার কারণে ১৪টি ভোটকেন্দ্র অন্যত্র স্থানান্তর হয়েছে। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন।

এ উপ-নির্বাচনে সরে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ)। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন ১২৩ জন প্রিসাইডিং অফিসার, ৭১০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও এক হাজার ৪২০ জন পোলিং অফিসার।

প্রতিটি কেন্দ্রে পুলিশের চার সদস্যের পাশাপাশি ১২ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছেন পাঁচ পুলিশ ও ১২ জন আনসার সদস্য। রয়েছে স্টাইকিং ফোর্স, একাধিক মোবাইল টিম, র্যা ব ও পুলিশের বিশেষ টহল টিম।

গত ১৮ জানুয়ারি আব্দুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। এ আসনে ২৯ মার্চ উপ-নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা