সারাদেশ

গরু নিয়ে বিপাকে ফরিদপুরের খামারিরা

বিভাষ দত্ত, ফরিদপুর থেকে:

করোনা মহামারীতে গরু নিয়ে বিপাকে পড়েছেন ফরিদপুরের খামারিরা। ঈদ-উল আজহাকে সামনে রেখে সম্পূর্ণ দেশি খাবারে নির্ভর পশুগুলোকে লালন-পালন ও কোরবানির উপযুক্ত করে গড়ে তুললেও এখন সঠিক দাম না পাওয়ার আশঙ্কা করছেন তারা।

প্রান্তিক খামারিরা বলছেন, বিগত বছরগুলোতে এই সময়ে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এসে গরু কিনে নিয়ে বিক্রি করতেন। কিন্তু এ বছর করোনার কারণে বাইরের কোনো ব্যবসায়ীর এখন পর্যন্ত দেখা মেলেনি। স্থানীয় ব্যবসায়ীরাও খামারের এসব গরুর দাম তেমন বেশি বলছেন না। ফলে ক্ষতির আশঙ্কা করছেন তারা।

তবে অনলাইন বাজার চালু করে চাষি ও খামারিরা এর মাধ্যমে পশু বিক্রি করতে পারবেন বলে আশ্বস্ত করছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। কোরবানি উপলক্ষে গরু-ছাগলের স্বাস্থ্য নিয়ে বিশেষ নজরদারিও শুরু করেছে সরকারি প্রতিষ্ঠানটি।

ফরিদপুর জেলায় ছোট-বড় মিলে তিন হাজারের বেশি খামার রয়েছে। বিশাল আকৃতির গরু এখন ফরিদপুরের খামারগুলোতে। উন্নত জাতের অল্প বয়সী গরু কিনে কোরবানির জন্য তৈরি করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় ভিটামিনযুক্ত খাবার বিশেষ করে কাঁচা ঘাস, খড় এবং দানাদার খাবার, খইল, ভুশি ও চালের গুড়া এগুলো খাইয়ে মোটা-তাজা করা হয়েছে সেগুলোকে।

ফরিদপুর সদর উপজেলার খলিলপুর এলাকার চুন্নু সরদার নিজের ডেইরি খামারের ফ্রিজিয়ান জাতের ষাড় (বাছুর) চার বছর ধরে সন্তানের মতো লালন-পালন করেছেন। আদর করে নাম রেখেছেন ‘আলী শান’। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হয় এর পেছনে। বিশাল আকৃতির ষাড়টিতে ৩২ থেকে ৩৫ মণ মাংস আশা করছেন এই খামারি। তার দাবি, দেশে যেক’টি বড় ষাড় গরু আছে. তার মধ্যে আলী শান অন্যতম। ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারলে কিছুটা লাভ থাকবে। তবে কোরবানিতে বিক্রি করতেই হবে, তা না হলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বেন তিনি।

প্রতি বছর কোরবানির আগে বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এলেও এ বছর এখন পর্যন্ত কারো দেখা না পেয়ে সেই ক্ষতির আশঙ্কাই করছেন চুন্নু সরদার।

ফরিদপুর প্রণিসম্পদ বিভাগের তথ্যমতে, এ বছর কোরবানির জন্য ৪৬ হাজার গরু-ছাগল প্রস্তুত আছে। জেলায় এ বছরের চাহিদা ৩৫ হাজার ৪০০টি। চাহিদার অতিরিক্ত প্রায় ১১ হাজার পশু বাইরে পাঠানো যাবে।

জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ মো. আহসান বলেন, ‘করোনার মধ্যেও আমরা খামার পরিদর্শন করছি। খামারিরা যেন খামার পরিস্কার-পরিচ্ছন্ন রেখে, সময়মতো ভ্যাকসিন দিয়ে সুস্থ-সবল গরু বাজারে তুলতে পারেন, সেজন্য পরামর্শ দিচ্ছি। আমরা অনলাইন বাজার চালু করেছি। খামারি ও চাষিরা গরু-ছাগলের ছবি, ওজন ও মূল্য নির্ধারণ করে পেজে পোস্ট দিয়ে বিক্রি করতে পারবেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা