সারাদেশ

আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: পটুয়াখালীর সাগর কন্যা খ্যাত কুয়াকাটার রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাদিকা ইসলাম রিচি (১৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই পর্যটকের আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: হুমায়ূন আহমেদের চলে যাওয়ার দশ বছর

সোমবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃত সাদিকার স্বামী পরিচয়দানকারী যুবকের নাম রায়হান (২০) এবং অপর দম্পতির নাম মো. রিফাত (২৫) ও মিথিলা (১৮)। এদের সবার ঠিকানা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ দেওয়া আছে।

রিচি’র সাথের একজন জানান, ‘বিকেলের দিকে আমরা আবার ঘুরতে যাবার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে নিচে নেমে এলেও রিচি আসছিল না। এক পর্যায়ে রিচির স্বামী রায়হান রিচিকে ডাকতে উপরে গেলে রিচি বলে, তোমরা নিচে যাও আমি আসতেছি।’

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, রোজ গার্ডেন হোটেলে রোববার সকালে দুই দম্পতি পৃথক দুটি কক্ষে ওঠেন। বিকেলে হোটেলের কক্ষে ওই নারীকে একা রেখে তারা তিনজন পাশের কক্ষে ছিলেন। এ সময় দরজা বন্ধ করে দেন রিচি। কিছুক্ষণ পর দরজা খোলার জন্য ডেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে রিচিকে ঝুলে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষকে জানায়।

আরও পড়ুন: চলে গেলেন ভূপিন্দর সিং

এরপর পুলিশকে খবর দেওয়া হলে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। সঙ্গে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা