বোয়ালমারীতে বোনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
সারাদেশ

বোয়ালমারীতে বোনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক বোনের বিরুদ্ধে দুই ভাইয়ের বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে। দুই ভাই রানা শেখ ও রাজ্জাক শেখ এলাকায় না থাকায় এবং তাদের সরলতার সুযোগ নিয়ে ২০ শতক জমিসহ মায়ের নামে থাকা বাড়ির পুরোটাই বোন আলেয়া বেগম দখল করে নিয়েছেন বলে অভিযোগ। উপজেলার পৌর সদরের কুশাডাঙ্গা গ্রামে ঘটেছে এ ঘটনা।

আরও পড়ুন : বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়

জানা যায়, স্থানীয় বাহিরবাগ মৌজার ২৩৮২ নং দাগের ২০ শতক জমির উপর নির্মিত একটি পুরাতন বাড়ির মূল মালিক কুশাডাঙ্গা গ্রামের মৃত দুদু শেখের স্ত্রী সুন্দরী বেগম। দুই পুত্র রানা শেখ ও রাজ্জাক শেখ কর্মসূত্রে এলাকার বাইরে বসবাস করায় বাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এ সুবাদে কয়েক বছর আগে বাড়িটিতে আশ্রয় নেন তাদের বোন আলেয়া বেগম।

কিছুদিন পর আলেয়া ভাইদের সহায়তায় বাড়িটিতে কিছু সংস্কার কাজ করান। স্বামী-সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করতে থাকেন আলেয়া। কথা ছিলো অচিরেই আশপাশে কোথাও জমি কিনে সেখানে চলে যাবেন তারা। সরল বিশ্বাসে বোন-ভগ্নিপতির এ কথায় সায় দেন দুই ভাই রানা-রাজ্জাক। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি আর রক্ষা করেননি বোন-ভগ্নিপতি। তারা পুরো বাড়িটিরই মালিকানা দাবি করে আরো পাকাপোক্ত ভাবে বসতি গড়ে তোলেন।

আরও পড়ুন : আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন

সম্প্রতি রানা ও রাজ্জাক নিজেরাই বাড়িটি ব্যবহার করতে চাইলে বাধে বিপত্তি। বোন আলেয়া পুরো বাড়িটি নিজের দাবি করে তা থেকে নামতে অস্বীকৃতি জানান। এ ব্যাপারে রানা শেখ বলেন, পরম মমতায় অসহায় বোনকে আশ্রয় দিলাম, এখন সেই কিনা সব গিলে খাইতে চাইছে। অপরদিকে বোন আলেয়া বেগম বলেন, মায়ের দেয়া জমিতে বাড়ি করে বসবাস করছি। কেউ ফু দিলেই চলে যাওয়ার সুযোগ নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা