বৃষ্টির জন্য নীলফামারীতে বিশেষ নামাজ আদায়
সারাদেশ

বৃষ্টির জন্য নীলফামারীতে বিশেষ নামাজ আদায়

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে প্রচন্ড খরতাপে পুড়ছে জনজীবন, নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল।

আরও পড়ুন : সমরাস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পথে বিমান বিধ্বস্ত

গ্রামীণ জনপদের পুকুর ও ডোবায় পানি শুকিয়ে দেখা দিয়েছে মারাত্মক পানি সংকট। এছাড়াও কোথাও কোথাও নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানিও উত্তোলন করা যাচ্ছে না।

রোববার (১৭ জুলাই) সকাল ৯টায় তাই এ অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে সদর উপজেলার ইটাখোলা কানিয়াল খাতা মদিনাতুল উলুম কিন্টারগার্ডেন মাঠে বিশেষ নামাজ আদায় করা হয়।

এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন নীলফামারী ইমাম মারকাস মসজিদের খতিব মাওলানা সাদিক শাহেদ।

আরও পড়ুন : আমরা হলাম রেফারি

নামাজে অংশগ্রহণকারীরা জানান, অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।

এ বিষয়ে ইমাম মাওলানা সাদিক শাহেদ বলেন, বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। তাপপ্রবাহসহ মানুষের যে কোন বিপদ-আপদ ও দুঃখ-কষ্ট হতে থাকলে, প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা সুন্নত। একেই আরবিতে বলা হয় ‘ইসতিসকা’।

আরও পড়ুন : আ’লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না

প্রাণিকুলসহ মানবজাতির এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে সবাই দুই হাত তুলে মোনাজাত করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা