সারাদেশ

প্রেমের টানে কুমিল্লায় মালয়েশিয়ান তরুণী 

সান নিউজ ডেস্ক: প্রেমের টানে কুমিল্লায় চলে এসেছেন নূর আজিমা নামে এক মালয়েশিয়ান তরুণী। পরে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে তিন লাখ ৩৫ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

আরও পড়ুন: সেলফি কেড়ে নিল দুই প্রাণ

সোমবার (১১ জুলাই) মালয়েশিয়ার পেনাং শহর থেকে কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘল গ্রামে ছুটে আসেন ওই তরুণী। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিলমুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসহাক।

তিনি জানান, বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ওই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় তার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে সোমবার সকালে প্রেমিক সাইফুলের গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান ওই তরুণী।

আরও পড়ুন: আমরা আর সিনেমা বানাবো না

সাইফুল ইসলাম বলেন, নূর আজিমা অত্যন্ত ভদ্র ও মার্জিত মেয়ে। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছিলাম, বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলে রাজি করাতে পারলে আমি তোমাকে বিয়ে করবো। এরপর সে সোমবার সকালে বাংলাদেশে আসে। পরে আমার এবং তার পরিবারের সম্মতিতে আমরা দুজন বিয়ে করি।

তিনি আরও বলেন, নূর আজিমা অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের নারী। দীর্ঘ দিন তাকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। সম্প্রতি সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি বলেছি তুমি বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার পরিবার যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করব।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

সাইফুল ইসলাম বলেন, আমার কথা শুনে নূর আজিমা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরে আমার পরিবার এবং তার পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। সে বাংলাদেশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

অন্যদিকে, মালয়েশিয়ান তরুণী নূর আজিমা বলেন, সাইফুল খুব ভালো মানুষ। বাংলাদেশের মানুষ খুব ভালো। কুমিল্লার রসমলাইও সুপার টেস্ট বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা