সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোজা (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: সড়কের জন্য কোথাও যানজট হয়নি

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের নিধিপুর গ্রামে। নিহত রোজা স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী এবং কৃষক শাহীন মোল্লার মেয়ে। শাহীন মোল্লার রুহুল আমিন নামে আট বছর বয়সী এক ছেলে আছে।

জানা যায়, মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে রোজা বাড়ির পাশের পুকুরে প্রতিবেশী ৪/৫টি শিশুর সাথে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রোজাকে না পেয়ে বাকিরা রোজার বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা রোজাকে পানির মধ্যে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধার করে। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ থামাতে বললেন এরদোগান

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী বিশ্বাস বলেন, আমাদের এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা