সারাদেশ

গোপালগঞ্জে আগুনে পুড়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আগুনে পুড়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুশীল মণ্ডল (৭৫)।

রোববার (১২ জুলাই) ভোররাত চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামাদ্রা গ্রামে ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি বাড়িতে একাই থাকতেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সালাউদ্দিন আহম্মেদ জানান, নিঃস্তান ওই স্কুল শিক্ষকের স্ত্রী অনেক আগে মারা গেছেন। অন্যদিনের মতো তিনি একাই টিনসেড ওয়াল করা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় যেকোনো ভাবে ঘরে আগুন লেগে যায়। পরে ওই ঘরে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এরই মধ্যে তিনিসহ ঘরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার স ম আরিফুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মরদেহ সাহাপুর ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা