সারাদেশ

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: বেসরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিধান মেনে নিয়োগকৃত অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ সংলগ্ন সড়কে স্বাস্থ্যবিধি রক্ষা করে বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেন।

অনার্স-মাস্টার্স শিক্ষক ফেরামের জেলা সভাপতি মোহাম্মদ বকুল মিয়া হাজারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মো.আবদুল বাতেন ও সুমী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষক কাউসার সরদার, উমর ফারুক রাসেল ও মো.মনির হোসেন।

সভাপতি মোহাম্মদ বকুল মিয়া হাজারী বলেন, ‘আমরা সর্বোচ্চ শিক্ষা নিয়ে সব বিধি-বিধান মেনে বেসরকারি কলেজে অনার্স কোর্সের শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। কলেজ থেকে অতি অল্প বেতনে চাকরি করছি। কিন্তু করোনার এই দু:সময়ে সব কলেজ সময়মতো বেতন দিতে পারছে না। আবার করোনার কারণে ব্যক্তিগত টিউশনিও বন্ধ হয়ে আছে। এ অবস্থায় সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষক হয়েও আমরা মানবেতর জীবনযাপন করছি। মানবতার মা প্রধানমন্ত্রীর কাছে আমাদের এমপিওভুক্তির আকুল আবেদন জানাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা