বলৎকারের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার
সারাদেশ

বলৎকারের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রকে (৭) বলৎকারের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন : বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম (২৪) উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

বুধবার (৬ জুলাই) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই দিন সকালে সুধারাম মডেল থানায় ভুক্তভোগী ছাত্রের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। এরপর দুপুরের দিকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : চাপের মুখে বরিস জনসন

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার কামাল কমপ্লেক্স মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত মনিরুল এক বছর আগে থেকে ভিকটিমের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থেকে ওই শিক্ষার্থীকে পড়াতেন।

এ সুযোগে ওই ছাত্রকে একাধিকবার বলৎকার করে অভিযুক্ত শিক্ষক। এ ঘটনা কাউকে না বলার জন্য ছাত্রকে ভয়ভীতি দেখায় ওই শিক্ষক। এরপর শিশুটি ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি। এরপর বিষয়টি জানাজানি হলে ওই শিশুর পরিবার মামলা করে।

আরও পড়ুন : কমেছে শনাক্ত ও মৃত্যু

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (৬ জুলাই) সকালে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সুধারাম মডেল থানায় যাহার মামলা নং-৯। এরপর পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। অপরদিকে, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা