সুবর্ণচরে সুন্দরী তরুণীসহ ৪ রোহিঙ্গা আটক
সারাদেশ

সুবর্ণচরে সুন্দরী তরুণীসহ ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন : পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৫৬নম্বর ক্লাস্টারের মো.ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ (২০) ৭৪নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজামিয়া (১৮) ৭৪নম্বর ক্লাস্টারের সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ (২০) ৭১নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান (৩৫)একই ক্লাস্টারের নূর মোহাম্মদের মেয়ে লোবেদা (২২)।

সোমবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে আটককৃত রোহিঙ্গাদের পুলিশে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা বলছে, সোমবার সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকায় এক সুন্দরী তরুণীসহ ঘুরাফেরা করেন ৪জন যুবক।

আরও পড়ুন : লিসিচানস্ক শহর রাশিয়ার দখলে

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে চরজব্বর থানার পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ভোর রাতের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসে।

আরও পড়ুন : তুরস্কে রাশিয়ার জাহাজ আটক

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা