সারাদেশ

সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা

আমিরুল হক, নীলফামারী: বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি, বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, শিশুপার্ক ও রাস্তা নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৭১ কোটি ২৮ লাখ ৪ হাজার ১৮২ টাকার বাজেট ঘোষণা করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে সৈয়দপুর কমিউনিটি সেন্টারের হলরুমে ২০২২-২৩ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন মেয়র রাফিকা আকতার জাহান।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, সৈয়দপুর পৌরসভাকে সিঙ্গাপুরের আদলে আধুনিক পৌরসভা করার লক্ষ্যে পৌর পরিষদ দিনরাত কাজ করছে। পৌর নাগরিকের অধিকতর সুবিধা ও সেবা প্রদান নিশ্চিতকরণে এবার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে আয়ের সমপরিমাণ ব্যয়ও ধরা হয়েছে। তবে এবারের বাজেটে পৌরবাসীর জন্য নতুন করে কোন রকম কর আরোপ করা হয়নি।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানচাপায় নিহত বেড়ে ৫

এবারের বাজেটে পৌরকর ও রেট থেকে আয় দেখানো হয়েছে ১৯ কোটি টাকা ৭৩ লাখ ৭৪ হাজার ৪১১ টাকা। বেতন-ভাতা খাতে সরকারি অনুদান ১ কোটি ১০ লাখ ৬৫ হাজার টাকা, রাজস্ব আয় ৪৩ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৪ টাকাসহ সরকারি- বেসরকারি আয় থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১৭১ কোটি কোটি ২৮ লাখ ৪ হাজার ১৮২ টাকা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল নির্মাণ, পৌর ভবন, শিশুপার্ক, হাট বাজারের জমি ক্রয়,বৃক্ষ রোপন সড়ক নির্মাণ, নর্দমা তৈরি, দুস্থদের মধ্যে অনুদান, শিক্ষা বৃত্তি, পৌর এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, আটকেপড়া অবাঙালি ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়নের জন্য অবকাঠামো নির্মাণ, মুক্তিযুদ্ধে স্থানীয় বীর শহীদদের স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্থম্ভ নির্মাণ, সড়কে ফলক স্থাপনসহ বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে। তবে আয়ের খাত অনুদান নির্ভও হওয়ায় বাজেট বাস্তবায়ন নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৭

বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন। বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

এছাড়া বাজেটে পৌরসভার প্রধান প্রকৌশলী শহীদুল ইসলামসহ ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা