ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক (ছবি: সান নিউজ)
সারাদেশ

৯ মোটরসাইকেল চালককে জরিমানা

কামরুল সিকদার, (বোয়ালমারী) ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে নয় মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় ৯ মোটরসাইকেল চালককে বিভিন্ন অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, পৌরসভার ছোলনা গ্রামের রাকিবুল ইসলাম, পৌর সদরের সুজিত ব্যানার্জি, সঞ্জিত, নাসিম, আজিজুর রহমান, বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের সেলিম শেখ, ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামের নাইম ইসলাম, পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের ইমরান, পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের মারুফ হোসেন।

আরও পড়ুন: প্রায় ২ কোটি টাকার টোল আদায়

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় ৯ মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা