কোম্পানীগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার
সারাদেশ
পদ্মা সেতু নিয়ে কটূক্তি

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন রাতে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : পদ্মা সেতুর টোলপ্লাজা ফাঁকা

গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ (৪২) উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম মহিউদ্দিন সোহাগ তাঁর আপন ছোট বোনের স্বামী।

সোমবার (২৭ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

জানা যায়,পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন গত শুক্রবার রাতে আরটিভির অনলাইন নিউজ সংবাদ করে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ওই নিউজে উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কটূক্তি করে কমেন্টস করে আমি মুতি ছবি তলুম। পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা গত শনিবার সন্ধ্যায় তাঁর মুঠোফোন থানা হেফাজতে রেখে তদন্ত করে। এরপর সোমবার সন্ধ্যার দিকে তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন,তাঁর ফেইসবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই শুরু

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান,আপাতত তাকে ৬৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। লিংক গুলো কোথায় থেকে আসছে,পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা