সারাদেশ

ঝালকাঠিতে দুঃস্থদের মাঝে চেক বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ২০২১-২২ অর্থ বছরে সদর উপজেলায় নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র, দুঃস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা চেক বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমাটির সভাপতি, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

এ অনুষ্ঠানে সদর উপজেলানির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ, পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন এবং গাবখান-ধানসিড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মাসুম আমন্ত্রীত অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

সংস্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে ঝালকাঠি সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র ও দুঃস্থ ২০টি পরিবারকে ৫০ হাজার করে দেয়া হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার এই ২০ পরিবারকে দেয়া ১০ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা তহবিল থেকে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক দেয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা