আইসিটি মামলায় সাংবাদিক কারাগারে
সারাদেশ

আইসিটি মামলায় সাংবাদিক কারাগারে

সান নিউজ ডেস্ক : নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিমকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন: পদ্মা সেতুর উভয় প্রান্তে যানজট

শনিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে তাকে নাটোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে সাংবাদিকের আইনজীবী মুক্তার হোসেন তার জামিন আবেদন করেন। আদালতের বিচারক মো. মেহেদী হাসান জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারকাজ চলা অবস্থায় আইনজীবীদের আসনের পেছনে আদালতের একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন- এমন একটি ভিডিও নিজেদের আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও সাংবাদিক নাজমুল হাসান নাহিদ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

সেখানে নাসিম লেখেন- ‘নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এর একজন পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে বিচারকের উপস্থিতিতে এজলাসে ভাতঘুম দিচ্ছে।’ একজন ভুক্তভোগী ভিডিওটি ধারণ করেছে বলেও তিনি সেখানে উল্লেখ করেন।

ভিডিওটি আদালতের নজরে আসলে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও চলনবিল আইপি টিভির ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন আদালতের পেশকার আল আমিন ভূঁইয়া।

পরে শুক্রবার রাত ৩টার দিকে নাটোর থানা পুলিশ সাংবাদিক নাসিমকে তার বাসা থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: পদ্মা সেতু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট

অপর সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করে আদালত।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা