নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪সদস্য গ্রেপ্তার
সারাদেশ

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং গ্রেপ্তার

নোযাখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে কিশোর গ্যাংয়ের ৪সদস্যকে আটক করেছে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি ছোরা, ১টি ধামা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গৌরবের প্রতীক ,পদ্মা সেতুর শুভ উদ্বোধন

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মধ্যম নাজিরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো.শামীম(১৮) ও জোবায়ের হোসেন বিপ্লব(২০), একই গ্রামের আলী আহম্মদের ছেলে আলী হোসেন রিংকু (২৮), আলীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো.আসিফ (১৮)।

শনিবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডরে বায়তুল নূর গ্লোব ফ্যাক্টরী জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরো জানায়,গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে নোয়াখালী চীফ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা